ওয়েব ডেস্ক : সারা দেশের পাশাপাশি অশোকনগর প্রেস ক্লাবেও ১৫ আগস্ট শনিবার উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। এদিন সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি প্রলয় কুমার দত্ত। প্রেস ক্লাবের পতাকা উত্তোলন করেন কার্যকরী সভাপতি শ্যামল চ্যাটার্জি। এরপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে তাঁর প্রতি এবং স্বাধীনতা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সদস্যরা। অমর শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন প্রলয় কুমার দত্ত, আশিস কুমার ঘোষ, কার্তিক ইন্দু ও সৈকত মিস্ত্রী। এদিন উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী ও পার্থ মিত্র এবং অন্যতম সদস্য গৌতম সমাদ্দার, বিক্রম পাল, অমল পালিত, তন্ময় বণিক, অভিজিৎ ঘোষ, দিলীপ রায় প্রমুখ। সবশেষে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

38 Views