আশিস কুমার ঘোষ, কল্যাণী

ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশনাল এণ্ড রিসার্চ (আইআইএসইআর)-এর ২১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার নদিয়া জেলার কল্যাণী মোহনপুর ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন ভারত সরকারের নীতি আয়োগের সদস্য অধ্যাপক গোবর্ধন দাস, বিশিষ্ট অর্থনীতি ও বিদেশনীতি বিশেষজ্ঞ ড. শুভ্রকমল দত্ত, আইআইএসইআর-এর কলকাতার ডিরেক্টর প্রফেসর সুনীল খারে প্রমুখ। এই আলোচনা সভায় স্থানীয় স্কুল কলেজ ও সংলগ্ন জেলার প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সারাদিনব্যাপী বৈজ্ঞানিক আবিষ্কার বিষয়ে আলোচনা, আধুনিক গবেষণাগার পরিদর্শন, ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের মধ্যে মতবিনিময়, আকর্ষণীয় বিজ্ঞান প্রদর্শনী, পরীক্ষা নিরীক্ষা, মডেল প্রদর্শনীর মাধ্যমে দিনটি উপভোগ করে এই শিক্ষার্থীরা। কলেজের অধ্যাপিকা অনিন্দিতা ধর জানান, মানুষ যত বিজ্ঞানমনস্ক হবে, সমাজ তত কুসংস্কার মুক্ত হবে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। উল্লেখ্য, আইআইএসআর-এর সারাদেশে ৭টি ক্যাম্পাস আছে। গত ২০ বছরে এখান থেকে বহু বৈজ্ঞানিক তৈরি হয়ে সমাজের বিভিন্ন উদ্ভাবনা শক্তির বিকাশ ঘটিয়েছে।

1 Views