আশিস কুমার ঘোষ, কলকাতা

সঙ্গীতপ্রিয় মানুষের জন্য সুখবর। শীতের মরসুমে আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর উচ্চাঙ্গসংগীতের বড় উৎসব, ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে নজরুল মঞ্চে। স্বর সম্রাট ওস্তাদ আলী আকবর খাঁন সাহেবের স্মরণে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের উদ্যোগে গত ১২ বছর ধরে চলছে এই উৎসব। এবছর তিন দিনের এই উৎসবে শাস্ত্রীয় সংগীতের নামী দামী শিল্পী ছাড়াও নতুন বহু শিল্পী অংশগ্রহণের সুযোগ পাবেন। বুধবার সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তা ইন্দ্রায়ুধ মজুমদার জানান, হিন্দুস্তান ঘরানার এই অনুষ্ঠানে তিন দিনে প্রায় ৩০০-রও বেশি শিল্পী ও যন্ত্রশিল্পী অংশগ্ৰহণ করবেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত তন্ময় বোস, বিক্রম ঘোষ, লোপামুদ্রা মিত্র, জয় সরকার প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুমন্তী মৈত্র।

175 Views