অভিরূপ চক্রবর্তী, বারাসাত

উত্তর ২৪ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত জেলার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, শিশু শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা সমূহের সকল ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-সহ ৪১তম জেলা পর্যায়ের বার্ষিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৩০ ডিসেম্বর সোমবার বারাসাত কাছারী ময়দানে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী রথীন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ নারায়ণ গোস্বামী, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, নির্মল ঘোষ, সুনীল মুখার্জি, মানস পাল, ডিপিএসসি-র চেয়ারম্যান দেবব্রত সরকার প্রমুখ। এই ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি মহকুমার ২৪০ জন শিক্ষার্থী ৩৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল, সার্টিফিকেট, সুদৃশ্য ট্রফি ও ব্যাগ। বারাসাত মহকুমা চ্যাম্পিয়ন-এর শিরোপা লাভ করে। জানা গিয়েছে, জেলা প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী ৩৪ জন বালক-বালিকা আগামী ৯ ও ১০ জানুয়ারি উত্তর ২৪ পরগনার হাবরার বানীপুরে অনুষ্ঠিত ৪১তম প্রাথমিক বিদ্যালয় সমূহের রাজ্য প্রতিযোগিতায় উত্তর চব্বিশ পরগনা জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে। আগামী ২ জানুয়ারি থেকে এই শিক্ষার্থীদের নিয়ে আবাসিক শিবির অনুষ্ঠিত হবে হাবরার বাণীপুরে।

ছবি: অভিরূপ চক্রবর্তী

204 Views