আশিস কুমার ঘোষ
কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ৫ মার্চ বৃহস্পতিবার আর্য গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৬ – কলকাতা চ্যাপ্টারের আয়োজন করল পরিচয় ফাউন্ডেশন। কলকাতা, ভুবনেশ্বর এবং নয়াদিল্লিতে একটি বিশেষ ‘তিন দিনের, তিন শহর’ উদযাপনের একটি অংশ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা, ওড়িয়া এবং হিন্দি চলচ্চিত্র জগতের সুপরিচিত অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শাহেনশাহ মির্জা, আরএন গোস্বামী, জোনাল ডিরেক্টর (ICCR) আই সি সি আর, পারমিতা দত্ত, ভিসি, ডব্লিউবি, শতরূপা জি, তথাগত ভট্টাচার্য, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সুদেষ্ণা চক্রবর্তী, প্রখ্যাত অভিনেত্রী এবং অ্যাডভোকেট আরটিএন, মারিয়া, মুম্বাই এবং প্রতিষ্ঠাতা ডাঃ রোজালিন পাতাসানি মিশ্র।
প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথিদের স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বক্তব্য রাখেন একাধিক বক্তা। আবৃত্তি পরিবেশন করেন কবি ফুলোরা মুখোপাধ্যায় এবং অনুরাধা মজুমদার। পাশাপাশি মনোমুগ্ধকর শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন বৈশালী মোহান্তি (ওড়িশি), জলসা চন্দ্র (কথক ও ভারত নাট্যমে যুগলবন্ধী), ড. মনীষা মনস্বিনী (ওড়িশি), তান্নি চৌধুরী (কত্থক) এবং অভিরূপ সেনগুপ্ত (ওড়িশি)। এদিন এই শিল্পীদের শৈল্পিক অবদানের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আর্য পুরস্কার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, সমাজসেবা, শিক্ষা এবং উদ্যোক্তা হিসেবে সমাজের প্রতি অসামান্য অবদানের জন্য ২৪ জন সফল নারীকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, আর্য গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস হলো পরিচয় ফাউন্ডেশনের একটি বিশেষ উদ্যোগ। এর প্রতিষ্ঠাতা ড. রোজলিন পাটশানি মিশ্র।


