শান্তনু চ্যাটার্জি, অশোকনগর
আজ ২১ জুন ২০২৬, রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে আমাদের দেশ এবং এই রাজের বিভিন্ন অঞ্চলে পালিত হচ্ছে যোগ দিবস। অশোকনগর কল্যাণগড় পুরসভা ও অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরার উদ্যোগে এদিন সকাল পৌনে ৭টায় এক যোগ অভ্যাস শিবির অনুষ্ঠিত হয় অশোকনগর নিউমার্কেটে জনকল্যাণ সভার প্রতুলা সুন্দরী মঞ্চে। এই শিবিরে উপস্থিত ছিলেন ডা: সুময় হীরা, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক, কাউন্সিলর চিরঞ্জীব সরকার প্রমুখ।প্রায় ১৫০ জন এই যোগ অভ্যাস শিবিরে অংশগ্রহণ করেন।
150 Views


