আশিস কুমার ঘোষ, কলকাতা

অ্যালার্জিক রাইনাইটিসকে প্রধান গুরুত্ব দিয়ে দীর্ঘ ৯ বছর পর নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায়। এই বিশাল অনুষ্ঠানের প্রাক্কালে কলকাতা প্রেস ক্লাবে ৫ জানুয়ারি সোমবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন অফ অটোলারিনগোলজিস্ট অফ ইন্ডিয়া (AOI)-এর জাতীয় সভাপতি ডাক্তার দ্বৈপায়ন মুখার্জি, কার্যনির্বাহী সম্পাদক ড. স্নেহাশিস বর্মন, ড. উৎপল জানা, বিশিষ্ট চিকিৎসক ড. অজয় খাওয়াস, ডাক্তার সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বার্ষিক সম্মেলন। দেশ-বিদেশ থেকে প্রায় ৪০০০ নাক-কান-গলা বিশেষজ্ঞরা উপস্থিত হবেন। আগামী ৯ জানুয়ারি বিকেল পাঁচটায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকবেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন, প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা এছাড়া আরও বিশেষ কিছু অতিথি।

143 Views