বিক্রম পাল, অশোকনগর

সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অশোকনগর ৮ নম্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকার যুবক দীপঙ্কর কুন্ডু। তাঁর এই দৃষ্টান্ত স্থাপনে মুগ্ধ অশোকনগর। মঙ্গলবার সন্ধ্যায় স্টেশনের কাছে যশোর রোড সংলগ্ন একটি এসবিআই-এর এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন দীপঙ্কর। সেখানে তিনি দেখতে পান দুটি ৫০০ টাকার বান্ডিল পড়ে রয়েছে।সঙ্গে সঙ্গে আশপাশের দোকানদার ও স্থানীয় মানুষদের বিষয়টি জানান তিনি এবং অশোকনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে টাকার বান্ডিল দুটি উদ্ধার করে নিয়ে যায়। অনুমান করা হচ্ছে প্রায় এক লাখ টাকা ছিল। কিন্তু কীভাবে এত টাকা এটিএমে পড়ে রইল, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। দীপঙ্কর কুন্ডুর এই সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত সকলেই। তাঁকে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানাচ্ছেন বহু মানুষ।

211 Views