ওয়েব ডেস্ক : এবার অশোকনগর চারের পল্লী এপিএ ময়দানের দুর্গোৎসবের থিম মিশরের পিরামিড। পুজোর বাজনা বেজেছে অনেক আগেই। পুজো কমিটিগুলোর তৎপরতাও বেড়েছে বহুগুণ। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে বড় বাজেটের দুর্গোৎসব কমিটিগুলো ইতিমধ্যেই খুঁটিপুজোর মধ্য দিয়ে পুজো মণ্ডপ নির্মাণের সূচনা করতে শুরু করেছে। তেমনই শনিবার সকালে খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দুর্গোৎসবের মণ্ডপ নির্মাণ কাজের সূচনা করল অশোকনগর চারের পল্লী এপিএ ময়দানের পুজো কমিটি। এদিন কমিটির সম্পাদক চিরঞ্জীব চক্রবর্তী জানান, এবার তাদের পুজোর ৭০ বছর। এবছর পুজোর থিম একটুকরো মিশর। একটুকরো মিশর তারা দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন। পুজোর পাশাপাশি তারা বস্ত্রদান, রক্তদান-সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডও সংগঠিত করেন। অন্যদিকে, পুজো কমিটির অন্যতম সদস্য রাজকুমার ঘোষ দাবি করেন, পুজোর দর্শনার্থীদের তারা মিশরের পিরামিড ও নীলনদ দেখাবেন। একটুকরো মিশর উপহার দেবেন মানুষকে।
190 Views


