ওয়েব ডেস্ক : প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধির প্রয়াণ দিবস ২১ মে। আজ ৩১ মে রবিবার এক স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে তাঁকে স্মরণ করল অশোকনগর শহর কংগ্রেস ও অশোকনগর যুব কংগ্রেস। অশোকনগর ৮ নং কালিবাড়ি মোড়ে পূজারিণী অনুষ্ঠান গৃহে বিপি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ২৬৩ জনের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করেন চিকিৎসকরা। জেনারেল ফিজিশিয়ান ছাড়াও এই শিবিরে ছিলেন কার্ডিওলজিস্ট ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। শিবিরে দেখাতে আসা প্রত্যেকের ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ইসিজি, টিএফটি পরীক্ষা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন অশোকনগর শহর কংগ্রেসের সভাপতি বিভাষ ভট্টাচার্য, সহসভাপতি হরিদাস কর, যুব কংগ্রেসের সভাপতি সুখেন সরকার, দেবাশীষ কর, দিব্যেন্দু দে প্রমুখ।

5 Views