আশিস কুমার ঘোষ, কলকাতা

কলকাতা শহরের ধর্মতলায় রানী রাসমণি রোডে আজ শুক্রবার ২৫৭০তম বুদ্ধ জয়ন্তী উদযাপন করল
ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বুদ্ধিস্ট অর্গানাইজেশন, ওয়েস্ট বেঙ্গল। রাজপুত্র সিদ্ধার্থ রাজবাড়ীতে জন্মগ্রহণ না করে ভাবি বুদ্ধরূপে জন্ম নেন গাছতলায়। বোধিলাভ করেন ও গাছতলায় মহাপরিনির্বাণ লাভ করেন। গাছতলায় ত্রিস্মৃতি বিজড়িত পূণ্য তিথি বৈশাখী পূর্ণিমা হেতু বিশ্ব বৌদ্ধগণ বুদ্ধ পূর্ণিমা নামে আজকের দিনটাকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করে আসছে। প্রতিবছর এই তিথিতে ইউনাইটেড বুদ্ধিস্ট অর্গানাইজেশন বুদ্ধজয়ন্তী মহোৎসবের আয়োজন করেন। এদিন রানী রাসমণি রোডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদান্ত রতনজ্যোতি মহাস্থবির, সভাপতি শ্যামলেন্দু বড়ুয়া, সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বড়ুয়া, যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী ও গৌতম বড়ুয়া। এছাড়া বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

31 Views