আশিস কুমার ঘোষ, কলকাতা
গত ২৬-২৭ জুলাই আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে হয়ে গেল অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাক, ঘর সাজানোর সামগ্রী ও কস্টিউম জুয়েলারির অভিনব সম্ভারের প্রদর্শনী। শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন। ভারতীয় ফ্যাশনের বাছাই করা অত্যাধুনিক স্টাইলের পোশাক যা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলবে এই পোশাকের সাজে, এই ধরনের কালেকশনের প্রায় ৬০টি স্টল ছিল প্রদর্শনীতে। মূলত মহিলাদের পোশাকের নানা সম্ভার ছিল এখানে। প্রদর্শনী ঘুরে দেখে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নারী শক্তির বিকাশ দেশের অর্থনৈতিক বিকাশ সামাজিক বিকাশ সম্ভব। তাই নারীরা যত এগিয়ে আসবে, ততই দেশের উন্নতি ঘটবে। কলকাতার নামী ফ্যাশন ডিজাইনার উজমা ফিরোজ, নাহিদ বেগম প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তাদের উৎসাহিত করেন। গ্রিন এন্টারটেইনমেন্টের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্যোক্তাদের পক্ষে আরতি মোদি ও সুমিত বাংকা জানান, কলকাতার ফ্যাশন প্রিয় মানুষকে আকর্ষণীয় সাজে সাজাতেই এই ভাবনা। এই আয়োজন শুধুমাত্র একটা প্রদর্শনী নয়, ফ্যাশন ডিজাইনার উদ্ভাবক ও ফ্যাশন প্রিয় মানুষদের মধ্যে সমন্বয় ঘটানোর একটা প্রচেষ্টা।


