আশিস কুমার ঘোষ, কলকাতা

উত্তর কোলকাতা বড়বাজার সংলগ্ন আরমোনিয়াম ঘাট যুবক সমিতি ক্লাব উদ্যোগে সোমবার ২৭ অক্টোবর ছটপুজো উপলক্ষে জনসাধারণের জন্য সেবামূলক ব্যবস্থার আয়োজন করা হয়। আরমোনিয়াম ঘাট যুবক সমিতির ছটপুজো ৩৬তম বর্ষে পদার্পণ করল। ছটপুজো উপলক্ষে গঙ্গা যাত্রীদের জন্য মেডিসিন, পানীয় জল এবং ভোগপ্রসাদ পরিষেবার আয়োজন করা হয়। ছটপুজোর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরমোনিয়াম ঘাট যুবক সমিতি ক্লাবের প্রেসিডেন্ট রতন বণিক ও চেয়ারম্যান দারা সিং,ট্রেজারার সোনালী দে, সেক্রেটারি উমা শংকর প্রসাদ, জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন পুরমাতা স্মিতা বক্সী, নয়না বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বক্সী, মতিশংকর, প্রদীপ মজুমদার প্রমুখ।

135 Views