সুদিন গোলদার, অশোকনগর

জনদরদী চিকিৎসক তথা সমাজসেবী, অশোকনগরের গৌরব ডা. সাধন সেনের ৯৭তম জন্মদিবস পালিত হল মহাসমারোহে। ১৭ আগস্ট ২০২৫ তারিখ, শুক্রবার সকালে অশোকনগরের কচুয়া মোড়ে সাধনবাবুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরিবারের সদস্যবৃন্দ-সহ আমজনতা এদিন মূর্তির বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কচুয়া মোড়ে জয়জয়ন্তী অনুষ্ঠান গৃহে উপস্থিত বহু মানুষ ডা. সাধন সেনের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অনুপ মজুমদার ও মেঘনা মজুমদার। ড. সুহাসচন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার ঘোষ, বিভাস ভট্টাচার্য, তারক দাস, ডা. সুজন সেন, বিজনরতন ভট্টাচার্য, ধীমান রায় প্রমুখ। স্বাগত ভাষণ দেন ডা. সাধন সেন স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক সমীররঞ্জন দত্ত। এরপর ডা. সাধন সেন স্মারক বক্তৃতায় ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা’ নিয়ে আলোকপাত করেন খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিদ্ধার্থ সেন।

158 Views