ওয়েব ডেস্ক : জনপ্রিয় কংগ্রেস নেতা, অশোকনগরের প্রাক্তন বিধায়ক, জননেতা প্রয়াত কেশব চন্দ্র ভট্টাচার্য-এর ৯৯তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাম-ডান সব রাজনৈতিক দলের নেতারা ও নাগরিকরা। আজ ১ জুলাই বুধবার সকালে অশোকনগর ৮ নং কালিবাড়ি মোড়ে কেশব ভট্টাচার্য-এর মর্মর মূর্তির পাদদেশে কেশব ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বক্তব্যের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। অনুষ্ঠানের সূচনায় প্রয়াত জননেতার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁরা। এই অনুষ্ঠানে প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন কেশব ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তথা অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য, তৃণমূল কংগ্রেস নেতা সমীর দত্ত। স্মৃতি রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক বিরাজ ঘোষ ও তাপস ভট্টাচার্য, সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, তৃণমূল নেত্রী তথা পুরপ্রধান পরিষদ সদস্যা কৃষ্ণা চক্রবর্তী, কংগ্রেস নেতা বিভাস ভট্টাচার্য, সুখেন সরকার, সিপিআই নেতা ডা: সুজন সেন, বিজেপি নেতা শ্যামলেন্দু দে, অশোক দে, তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক ধীমান রায়, স্বরাজবন্ধু ভট্টাচার্য মেমোরিয়াল কমিটির পক্ষে হিমাংশু দাস, অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির পক্ষে মিঠু মজুমদার ছাড়াও শেখ নাজিমউদ্দিন, শেখ ছোয়াব, সন্ধ্যা কানুনগো, সিদ্ধার্থ সরকার, মৃন্ময় ব্যানার্জি, বিশ্বনাথ বর্মন, কার্তিক ইন্দু, দেবাশিস কর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কংগ্রেস নেতা হরিদাস কর।
87 Views

