আশিস কুমার ঘোষ, হাবড়া

হাবড়ার নতুনগ্রামের দাস পরিবারের অন্নপূর্ণা পুজো এবারে ১০৮তম বর্ষে পদার্পণ করেছে। ১৯১৯ সালে অধুনা বাংলাদেশের বরিশালের কলসকাঠি গ্রামে প্রয়াত মহেশ দাসের হাত ধরে শুরু হয়েছিল এই পূজা। দেশভাগের আগেই ছোট্ট অন্নপূর্ণা দেবীর মুর্তি নিয়ে এপার বাংলায় চলে আসেন বর্তমান প্রজন্মের দাস পরিবারের প্রধান কর্তা মিহির দাসের পিতা প্রয়াত প্রভাষ চন্দ্র দাস। এরপর দাস পরিবারের অন্নপূর্ণা পুজো শুরু হয় বনগাঁয়। কয়েকবছর সেখানে কাটিয়ে দাস পরিবারের পাকাপাকি ঠিকানা হয় হাবড়াতে। প্রতিষ্ঠিত হয় দেবী অন্নপূর্ণা’র অষ্টধাতুর মুর্তি। এবারে ১০৮ বছরে পা দিলো দাস পরিবারের ঐতিহ্যমণ্ডিত শ্রীশ্রী অন্নপূর্ণা পূজা। এবারেও এই পুজোকে কেন্দ্র করে তিনদিন ধরে চলল নানা সামাজিক কর্মসূচি। শুক্রবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্তদান করেন ১৩ জন মহিলা-সহ ৩৫ জন রক্তদাতা। রক্তদাতাদের উৎসাহিত করতে আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের মানুষ।

63 Views