আশিস কুমার ঘোষ, বারাসাত

এই অঞ্চলে প্রথম একটি বিশেষ অ্যালার্জি ক্লিনিক চালু করল নারায়না হাসপাতাল, বারাসাত। এই ক্লিনিকের উদ্দেশ্য হলো বিভিন্ন ধরণের অ্যালার্জিতে ভুগতে থাকা রোগীদের সমস্যার সমাধান করা এবং সব বয়সের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। এই ক্লিনিকে অ্যালার্জি, হাঁপানি (অ্যাজমা) এবং একজিমার মতো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার (ইমিউনটি সিস্টেম) নানারকম সমস্যার চিকিৎসা ও পরীক্ষা করা হবে। এছাড়াও ‘স্কিন-প্রিক’ (ত্বকে হালকা ফুটিয়ে করা পরীক্ষা) টেস্টের মাধ্যমে জানা যাবে কোন কোন জিনিস থেকে (যেমন—ফুলের রেণু, খাবার বা ওষুধ থেকে) অ্যালার্জি হচ্ছে। এছাড়া রোগীদের অ্যালার্জি সহ্য করার ক্ষমতা বাড়ানোর জন্যও কাজ করা হবে। এই ক্লিনিকে এমন সব স্কিন প্রিক টেস্ট করা হবে যা অন্য অনেক জায়গায় সহজে পাওয়া যায় না। সঠিক অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানটি খুঁজে বের করতে এখানে অভিজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে খাবার ও ওষুধের পরীক্ষাও করা হবে। নারায়ণা হাসপাতাল বারাসাতের ফুসফুস বিশেষজ্ঞ (পালমোনোলজিস্ট) ডাঃ অভ্রদীপ দাস এই ক্লিনিকটি চালাবেন। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ক্লিনিক খোলা থাকবে। এই ক্লিনিক চালু প্রসঙ্গে ডাঃ দাস বলেন, বারাসাতে একটি অ্যালার্জি ক্লিনিকের খুব দরকার ছিল। আমি অত্যন্ত আনন্দিত যে, বারাসাত অঞ্চলের মানুষের সুবিধার্থে আজ থেকে এই ক্লিনিকটি শুরু হলো।

তিনি আরও বলেন, আমরা সঠিক পরীক্ষার মাধ্যমে অ্যালার্জির কারণগুলো খুঁজে বের করব। এরপর ওষুধ এবং দীর্ঘমেয়াদী ইমিউনোথেরাপির (রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চিকিৎসা) সাহায্যে রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করব, যাতে তারা আরও ভালো জীবন কাটাতে পারেন। নারায়ণা হাসপাতাল বারাসাতের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিষ ভট্টাচার্য উৎসাহিত হয়ে বলেন, বিশ্ব অ্যালার্জি দিবস উপলক্ষে আমরা এই অ্যালার্জি ক্লিনিকটি শুরু করার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য হলো অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে অ্যালার্জি রোগীদের সঠিক পরীক্ষা ও চিকিৎসার সুবিধা দেওয়া। গত ২৬ বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষের ভরসাযোগ্য নাম হলো নারায়ণা হেলথ। এটি ভারতের একটি অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সারা দেশে এদের ২১টি হাসপাতাল এবং প্রচুর ক্লিনিকের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। এই গ্রুপে ১১০টিরও বেশি বিভাগে ৪,০০০-এরও বেশি ডাক্তার রয়েছেন। হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, ওষুধের দোকান এবং বিমা (ইন্সুরেন্স)-সহ সব ধরণের সুবিধা এরা একসঙ্গে দিয়ে থাকে। সবার কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নারায়ণা হেলথ চিকিৎসাক্ষেত্রে সবসময় সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছে।

71 Views