আশিস কুমার ঘোষ, কলকাতা

নিউটাউনে এনকেডিএ ফুটবল স্টেডিয়ামে ‘তাইওকো -সেন ক্যারাটে – ডু ফেডারেশন’-এর সংস্থার তরফে এবছরের প্রথম ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হল। রবিবার বিকেলে আয়োজিত এই ক্যারাটে পরীক্ষায় ৩০০ জন অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সের পরীক্ষার্থীরা ১০ ধরনের বেল্টের জন্য ক্যারাটে পরীক্ষায় কসরত দেখায়। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকে ক্যারাটে পরীক্ষার্থীরা আসে। এই ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার তরফে মনোজ দাস, কুমার বিক্রান্ত গুপ্তা, তাপস বিশ্বাস, মহম্মদ সিকান্দার, অমিত দাস জানান, বিগত ৮ বছর ধরে তাঁরা বছরে দুবার এই ধরনের পরীক্ষার আয়োজন করেন। পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ধরনের বেল্ট ও স্মারক তুলে দেওয়া হয়।

115 Views