আশিস কুমার ঘোষ, কলকাতা

নারায়ণা হেলথ কলকাতা এখন পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল যেখানে রয়েছে নিবেদিত থোরাসিক ভাসকুলার চিকিৎসক দল, যারা ফুসফুস ও রক্তনালীর সমস্যার জন্য উন্নত চিকিৎসা প্রদান করেন। এই সহযোগিতামূলক মডেলটি থোরাসিক সার্জারি, ভাসকুলার সার্জারি, পালমোনোলজি, ক্রিটিকাল কেয়ার, রেস্পিরিটরি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন পরিষেবাকে একত্রিত করে একটি ক্লিনিকাল পথ নির্দেশ তৈরি করেছে, রোগ নির্ণয় থেকে আরোগ্য লাভ পর্যন্ত। ফুসফুসের পূর্ণাঙ্গ চিকিৎসা আরও শক্তিশালী করতে এদিন নারায়ণা হেলথ কলকাতায় চালু করল অ্যালকাটি (এডভান্সড লাং কেয়ার এন্ড ট্রান্সপ্লান্ট ইনিসিয়েটিভ) ক্লিনিক যা নারায়ণা আরএন টেগোর হসপিটাল, নারায়ণা হাওড়া ও বারাসাত এই তিনটি ইউনিটে চালু হবে। বুধবার ১২ নভেম্বর কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য নারায়ণা হেলথ-এর পক্ষ থেকে জানানো হয়। উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ অমিতাভ চক্রবর্তী, ডাঃ মনুজেশ বন্দ্যোপাধ্যায় ডাঃ উন্মেষ চক্রবর্তী, ডাঃ আর্য্য কমল দাস প্রমুখ। অনুষ্ঠানে নারায়না হসপিটাল থেকে সার্জারি করিয়ে বেশ কয়েকজন সুস্থ রোগী তাদের অনুভূতির কথা জানান।

225 Views