সুদিন গোলদার, বাণীপুর

প্রকাশিত হলো ‘অমিয়প্রভা’ পত্রিকার উৎসব সংখ্যা। ১৩ অক্টোবর সোমবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বাণীপুরের এক অনুষ্ঠান-গৃহে এই পত্রিকার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক। প্রধান অতিথির আসন অলংকৃত করেন ‘সাঁঝবাতি’ পত্রিকার সম্পাদক স্বপন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গৌরাঙ্গ দাস, প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায়, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের নব-ব্যারাকপুর শাখার সদস্য অধ্যাপক ড. স্বপন সিনহা ও অণুগল্পকার অমিতাভ দাস। উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক তথা ‘গ্রামবাংলার খবর’ পত্রিকার সম্পাদক দিলীপ রায়, সাংবাদিক সুজিত দুয়ারী, অশোকনগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক পার্থ মিত্র, উপন্যাসিক বিদ্যুৎ বিশ্বাস ও আবৃত্তিকার প্রদীপ মুখোপাধ্যায়। এদিন অতিথিসহ সকল কবি-সাহিত্যিক ও শিল্পীদের বরণ করেন মধুমিতা সেন দত্ত ও সোমা রায়।

গৌরব পালের উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। স্বাগত ভাষণ দেন ‘অমিয়প্রভা’ পত্রিকার সম্পাদক বাসুদেব সেন। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি পরিবেশন করে শিশুশিল্পী প্রত্যাশা সাহা। সঙ্গীতে ছিলেন ধন্তু বিশ্বাস, ঋদ্ধিমা দাস, দীপ্তি সেন ও টুলু বসু। স্বরচিত রচনা পাঠ করেন রাজু সরকার, প্রদীপ মিস্ত্রী, রঞ্জিত হালদার, মন্দিরা চক্রবর্তী, মধুমিতা রায়, রাইলি সেনগুপ্ত, মিন্টু বাড়ৈ, অশোককুমার রায়, প্রশান্ত বিশ্বাস, শর্মিলা পাল, সুরঞ্জন টিকাদার, সত্যবান বিশ্বাস, সফিয়ার রহমান, সুনন্দা বোস প্রমুখ। এদিনের অনুষ্ঠান সুচারুভাবে উপস্থাপন করেন গল্পকার বিষ্ণু সরকার।

213 Views