আশিস কুমার ঘোষ, কলকাতা
শব্দরেনু প্রকাশনার নতুন নিবেদন ‘বাংলার রামকথা’ প্রকাশিত হলো। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক বর্ণময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় এই গ্রন্থ। বাংলার বিদগ্ধ চিন্তাবিদ, প্রাবন্ধিক ও লোক-গবেষকদের গবেষণাধর্মী এই পুস্তক বাংলার আবহমানকাল ধরে প্রচলিত রামকথাকে দু-মলাটের মধ্যে ধারণ করেছে। তরুণ সাহিত্যিক শুদ্ধশীল ঘোষ এই ঐতিহাসিক পুস্তকটি সম্পাদনা করেছেন। এই গবেষণাধর্মী গ্রন্থটিতে মোট ১৭টি তথ্যনিষ্ঠ প্রবন্ধ রয়েছে। বইটির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী, বিশিষ্ট কথা সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক ড. সমুদ্র বসু, ড. সোমা মুখোপাধ্যায়, ড. বিশ্বপতি মুখোপাধ্যায় প্রমুখ। প্রকাশনা সংস্থা জানিয়েছে, বাংলার রামকথা গ্রন্থটি বাংলার বিভিন্ন জেলায় ভগবান শ্রীরামের উপাসনা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সংকলিত একটি গ্রন্থ।

