সুদিন গোলদার, অশোকনগর

বিশিষ্ট কবি সত্য গুহর ৯২তম জন্মদিবস সাড়ম্বরে উদযাপিত হলো। ২০শে মার্চ ২০২৬ তারিখ শুক্রবার অশোকনগর প্রেস ক্লাবে বহু বিশিষ্ট মানুষের হৃদয়গ্রাহী উপস্থিতিতে কবির জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কবি সত্য গুহ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে প্রেস ক্লাবের পুলিনকৃষ্ণ দাস স্মৃতি মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি দিলীপ দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যবাবুর ছাত্র সেবকরঞ্জন রায়। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা দত্ত।

প্রয়াত কবি সত্য গুহ-র জন্মদিবস মহাসমারোহে পালন করল কবি সত্য গুহ স্মৃতিরক্ষা কমিটি। অশোকনগর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয়। এরপর কবির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন স্মৃতিরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ‘অঙ্গীকার’ পত্রিকার সম্পাদক অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং ‘প্রগতি’ পত্রিকার সম্পাদক ডক্টর সফিয়ার রহমান। সবশেষে বক্তৃতা, গান, গল্প, স্বরচিত রচনা পাঠ-সহ নানা বিষয়ে অংশগ্রহণ করেন অরুণপ্রসাদ ভট্টাচার্য, অনুপ মজুমদার, অশোককুমার রায়, প্রদীপ মিস্ত্রি, নমিতা দত্ত, রণজিৎ হালদার, তারাশঙ্কর আচার্য, মন্দিরা চক্রবর্তী, অরূপকুমার ঘোষ, দিলীপ রায়, সুবীর আচার্য-চৌধুরী, অভিজিৎ সান্যাল, দিলীপ মন্ডল প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

113 Views