আশিস কুমার ঘোষ, হাবড়া

উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় অনুষ্ঠিত হলো বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আয়োজিত শম্ভুনাথ মল্লিক স্মৃতি সারা বাংলা অংকন প্রতিযোগিতা। হাবড়া আঞ্চলিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সহযোগিতায় রবিবার হাবড়া গার্লস হাই স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ৭৩৫ জন প্রতিযোগী অংশ নেয়। সংস্থার কার্যকরী সভাপতি দেবদাস চট্টোপাধ্যায় জানান, প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এবং বিজয়ীরা আগামী ১৩ জুলাই কলকাতা বিধান শিশু উদ্যানে আয়োজিত রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এদিন অংকনের সাথে সাথে যোগাসন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগী এবং অভিভাবকদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

231 Views