আশিস কুমার ঘোষ, হাবড়া
বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে রবিবার ২৬ অক্টোবর হাবরা গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ও কর্মী সম্মেলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার হাবড়া আঞ্চলিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সভাপতি সমিত চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক অনিল নস্কর। বিশেষ অতিথি ছিলেন বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সেনগুপ্ত, উত্তর ২৪ পরগনা জেলার সহ-সভাপতি বেবি বেরা, জাতীয় শিক্ষক নিরঞ্জন ব্যানার্জী, হাবড়া আঞ্চলিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের কার্যকরী সভাপতি দেবদাস চট্টোপাধ্যায়, সম্পাদক রতন শিকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি সমীর চক্রবর্তী। এরপর শুরু হয় সদস্যদের পরিচয় পর্ব, সংগীত, আবৃত্তি ও আলোচনা সভা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বেবি বেরা,শুক্লা চন্দ। আবৃত্তি পরিবেশন করেন গোপিকান্ত চট্টোপাধ্যায় ও নন্দা চক্রবর্তী। কর্মীসভায় বক্তব্য রাখেন অনিল নস্কর, বিশ্বজিৎ সেনগুপ্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা নন্দা চক্রবর্তী।


