ওয়েব ডেস্ক : শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করলেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বারাসাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরামের ১১৮তম আত্মবলিদান দিবসে বারাসাতে সরকারি মহাবিদ্যালয়ের পাশে স্থাপিত তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তাঁরা। এদিন বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর বারাসাত প্রতিবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চ-সহ বিভিন্ন গণ সংগঠনের প্রতিনিধিরা। ওই বক্তারা বলেন, যখন পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে ফ্যাসিবাদী আক্রমণ চলছে তখন শহীদ ক্ষুদিরাম-সহ অন্যান্য বিপ্লবীদের দেশের জন্য আত্মত্যাগ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আরও বেশি বেশি করে স্মরণ করতে হবে। বিপ্লবীদের আদর্শ দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। ফ্যাসিবাদী আক্রমণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

84 Views