আশিস কুমার ঘোষ, মছলন্দপুর

২১ মার্চ শনিবার বিশ্ব কবিতা দিবসে মছলন্দপুর তিন-আমতলায় বিশিষ্ট কবি কাকলি রায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ভালোবাসি তোমায় প্রকাশিত’ হলো। এই অনুষ্ঠান ঘিরে কবি-সাহিত্যিক-শিল্পী ও গুণীজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন প্রখ্যাত সাহিত্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ‘যমুনামতী’ পত্রিকার সম্পাদক সরোজকান্তি চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অশীতিপর সাহিত্যিক নিরঞ্জনকুমার রায়, কবি গৌরাঙ্গ দাস, অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুলের প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ, প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায় ও ডা. আশিসকান্তি হীরা। উদ্বোধন সংগীত পরিবেশন করেন সুদীপা বিশ্বাস। স্বাগত ভাষণ দেন কবি কাকলি রায়।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কবির পরিবারের সকলের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের আন্তরিকভাবে বরণ করা হয়। আনন্দঘন এই কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বরচিত রচনা পাঠ, আবৃত্তি, সংগীত, নৃত্য ও বক্তব্যে অংশগ্রহণ করেন সুদিন গোলদার, অমৃতলাল বিশ্বাস, দুলালচন্দ্র অধিকারী, জ্যোতি সাহা, তারাশঙ্কর আচার্য, ইলাশ্রী দেবনাথ, অর্ণা সাহা, আরুশ চন্দ, অনির্বাণ সাহা, টুলু সেন, কেয়া দেবনাথ, মাধুকরী ফেরিওলা, গৌতম মন্ডল, প্রবীরকুমার হালদার, রুমা সাহা, কালীচরণ সর্দার, অমলকুমার মন্ডল, নবকুমার বিশ্বাস, বিধানচন্দ্র মণ্ডল, লিপিকা দত্ত, চন্দন মুখোপাধ্যায়, অলকানন্দ বসু, দেবস্মিতা সাহা-রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপনকুমার বালা।

224 Views