অভিজিৎ সান্যাল, কলকাতা
আজ ২২ শ্রাবণ (ইং ৮ আগস্ট, ২০২৬) শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবসে আহিরীটোলার নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মন্দিরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তথ্য-সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী তথা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রমুখ। এদিন সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মন্দিরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার পর পূর্ণিমা চক্রবর্তী জানান, রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা তথা জেলাগুলোতে মনীষী স্মরণ এবং চর্চা যথাযথ ভাবে করা হবে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি চিরস্মরণীয়, চিরঅম্লান ছিল এবং থাকবে।
71 Views

