ওয়েব ডেস্ক : অশোকনগর রবীন্দ্র সংঘের রক্তদান শিবির এবার রেকর্ড গড়ল। ৭৫ বছরের এই ক্লাব বিগত বছরগুলিতে রক্তদান শিবির সংগঠিত করলেও এবার দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ, ১৬ নভেম্বর রবিবার সংঘ প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। রক্তদাতার সংখ্যাও এবার বিগত বছরের থেকে অনেক গুণ বেড়েছে৷ রবীন্দ্র সংঘের সাধারণ সম্পাদক নান্টু কর জানান, এই শিবিরে এবার ১২০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান পরিষদ সদস্য সমীর দত্ত, কৃষ্ণা চক্রবর্তী, শ্রীকান্ত চৌধুরী, কাউন্সিলার শম্পা চক্রবর্তী, শম্পা সেন, তাপস ভট্টাচার্য, প্রসেনজিৎ সাহা, সজল মালাকার প্রমুখ।

173 Views