আশিস কুমার ঘোষ, কলকাতা

রবিবার বিকেলে কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হলো ‘লিগ্যাল এইড সার্ভিসেস’ সংস্থার তরফে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র প্রদান এবং বিচারপতি ডিকে বসু স্মরণে স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার ও প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায়। এছাড়াও ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ ঘোষ,গণমাধ্যম কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা নীতীশ ভট্টাচার্য প্রমুখ। লিগাল এইড সার্ভিসেস সংস্থার সম্পাদক বিপ্লব কুমার সরকার জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তাদের ১২তম ব্যাচের ৪৭ জন শিক্ষার্থীর হাতে এদিন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (কাউন্সিলিং) শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রকাশিত হয়েছে প্রয়াত বিচারপতি ডিকে বসু স্মরণে একটি স্মরণিকা।

36 Views