আশিস কুমার ঘোষ, কলকাতা

কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির পরিচালনায় শনিবার বিকেলে
‘শিশুর সাথে সাক্ষাতের অধিকার ,অভিভাবকত্ব নির্দেশিকা এবং প্যারেন্টিং প্ল্যান’ বিষয়ে শতাধিক মিডিয়েটরদের জন্য পরিচিতিমূলক অধিবেশন হলো। এই অধিবেশনের সহযোগিতায় ছিল ‘আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস’ নামে একটি সংস্থা। এই সভা অনুষ্ঠিত হয় কলকাতা হাইকোর্টের ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল অডিটোরিয়াম-এ। সভায় স্বাগত ভাষণ দেন মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির সদস্য সচিব সুদীপ ব্যানার্জী। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মধুমতী মিত্র, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন প্রমুখ। কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরি জানান, ‘জমে থাকা মামলা আপস মিমাংসায় কমাতে প্রশিক্ষিত মিডিয়েটরদের শিশুর অধিকার – অভিভাবকত্ব নিয়ে বিস্তারিত আইনি আলোচনা হলো’। এই সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর ছিলেন মিডিয়েশন কমিটির স্টাফ মহম্মদ নৌশাদ, আকবর আলী, সুমন দাস, সুপ্রিয় বনিক, সায়ন চ্যাটার্জি, কৌশিক কোলি প্রমুখ।

65 Views