সুদিন গোলদার, গোবরডাঙ্গা

যথোচিত মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবস পালিত হল গোবরডাঙ্গায়। আজ ৮ আগস্ট অর্থাৎ ২২শে শ্রাবণ বিকালে গোবরডাঙ্গা লেখক শিল্পী সংসদের আয়োজনে এই অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হলো গোবরডাঙ্গা গবেষণা পরিষদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় কক্ষে। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন অনুষ্ঠানের সভাপতি সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস। স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা লেখক শিল্পী সংসদের সম্পাদক বাসুদেব মুখোপাধ্যায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কুমকুম মুখার্জি।

গুরুদেবকে নিয়ে এই অনুষ্ঠান বহু কবি-সাহিত্যিকের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। এদিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার, সাহিত্যিক-সাংবাদিক আজিজুর রহমান, শ্রীশংকর ও গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার, বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপক কুমার দাঁ। এই অনুষ্ঠানে নানা বিষয়ে অংশগ্রহণ করেন গৌরাঙ্গ দাস, দীপ্তি বিশ্বাস প্রামাণিক, নবকুমার বিশ্বাস, কেয়া দেবনাথ, স্বপন কুমার বালা, কাকলি রায়, পাঁচুগোপাল হাজরা, কল্পনা পাল, রবিশঙ্কর মণ্ডল, দিশা বিশ্বাস, নীরেশ ভৌমিক, কল্পনা ঘোষ দস্তিদার, ধ্রুবজ্যোতি প্রামাণিক, রেখা বালা, কালীপদ সর্দার, বাণী সেন মজুমদার, দিলীপ বিশ্বাস, সর্বাণী ভট্টাচার্য্য, অশোক বীতশোক, তিতলি পাল, নৃপেন্দ্রনাথ শিকদার, কবিতা বিশ্বাস প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন বাসুদেব মুখোপাধ্যায়।

243 Views