আশিস কুমার ঘোষ, নবদ্বীপ
বিশ্ব নারী দিবসে নদীয়া জেলার নবদ্বীপ বকুলতলা প্রাক্তনী ভবনে শ্রীকৃষ্ণ চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ড. সত্যজিৎ রায়, সম্পাদক গিরিধারী লাল সাহা এবং কোষাধ্যক্ষ মধুসূদন ঘোষের উদ্যোগে ষষ্ঠতম অ্যাস্ট্রোলজিকাল সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন প্রান্ত থেকে আসা জ্যোতিষ মহাগুরুদের মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, জ্যোতিষ ও বাস্তুবিদ ডক্টর ব্যাসদেব শঙ্করাচার্য্য, জ্যোতিষী ডক্টর দেবগীতা আচার্য্য, লব ঘোষ, সুব্রত শাস্ত্রী, প্রফেসর অপরাজিতা সাহা, পন্ডিত সুজিৎ ঠাকুর, জ্যোতিষী অমৃতা দেব, জ্যোতিষী ঋতুপ্রিয়া চৌধুরী প্রমুখ।
5 Views

