ওয়েব ডেস্ক : সংসদ অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরোচিত আক্রমণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব চাইল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ২০ জুলাই ছাত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের পদক্ষেপের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। তিনি অভিযোগ করেন যে, এই দমনপীড়নের ফলে একজন ছাত্র স্থায়ীভাবে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সৌরভ দাস বলেন, এই ঘটনায় পুলিশের পদক্ষেপে মন্ত্রীর ভূমিকা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ সৃষ্টি করেছে। তিনি সরকারকে এই কথিত বলপ্রয়োগের জন্য জবাব দিতে বলেন এবং বলেন যে, প্রতিটি জীবনই মূল্যবান।
সৌরভ দাস এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘২০ জুলাইয়ের পুলিশি বর্বরতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রতিটি জীবনই মূল্যবান। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে একজন ছাত্র সারাজীবনের জন্য তার দৃষ্টিশক্তি হারিয়েছে! এখনই জবাব দিন।’
104 Views


