ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ বৃহস্পতিবার সেই অবস্থান বিক্ষোভ ২০ দিনে পা রাখবে। অন্যদিকে, পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক এবং বেশ কয়েকজন পড়ুয়া অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সেখানে। প্রায় ১২ দিন ধরে অনশন ধর্মঘট করছেন তাঁরা। এই আন্দোলনকে আরও তীব্র করার লক্ষ্যে আগামী ২০ জুলাই সংসদ অভিযানের কর্মসূচি গ্রহণ করেছে সিজেপি। বুধবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন সোনাম ওয়াংচুক। ‘২০ জুলাই সংসদ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা’ শিরোনামে
তিনি লিখেছেন এবং এক ভিডিও বার্তায় বলেছেন,
‘আমার অনশন ভাঙার জন্য আপনাদের পাঠানো সমস্ত বার্তার জন্য ধন্যবাদ, কিন্তু তাতে আত্মঘাতী ২০ জন ছাত্রের কোনও উপকার হবে না, কিংবা লাদাখের পাহাড় বা ভারতের নদীগুলোকেও রক্ষা করা যাবে না। আপনারা যদি সত্যিই সাহায্য করতে চান, তবে আরামদায়ক সোফায় বসে বার্তা পাঠানোর চেয়ে আরও কিছু করুন। ২০ জুলাই ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। সেদিন দিল্লিতে এবং যন্তর মন্তরে আসুন। আমরা একসাথে সংসদ অভিমুখে একটি অত্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করব এবং আমাদের মাননীয় সাংসদদের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা করে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আবেদন জানাব…’।
53 Views

