আশিস কুমার ঘোষ, কলকাতা
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে স্বামীজীর পবিত্র জম্মভূমিতে আয়োজিত এক যুব সম্মেলনে গত ১৬ জানুয়ারি শুক্রবার প্রকাশিত হয়
সাহিত্যিক সুদীপ চট্টোপাধ্যায় সম্পাদিত নবকলেবর শরণম সংখ্যা। নবকলেবর শরণম সংখ্যাটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন অধ্যক্ষ মহারাজ। মঞ্চে উপস্থিত অতিথি-অভ্যাগত ও দর্শকদের করতালির মধ্যে দিয়ে প্রকাশিত হয় শরণম্ সংখ্যা- ১৪৩২। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক জানান, অধ্যক্ষ মহারাজের স্নেহ-ভালোবাসায় আমি ঋদ্ধ হয়েছি। মহারাজ আমায় মাইক্রোফোন দিয়ে বললেন পত্রিকা সম্পর্কে বলুন , অধ্যক্ষ মহারাজের সামনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। অধ্যক্ষ মহারাজের প্রতি কৃতজ্ঞতার কোনও বাক্যবন্ধ যথেষ্ট নয়। এই পত্রিকা প্রকাশের সুযোগ তিনি করে দিয়েছেন। অধ্যক্ষ মহারাজ এবং আমার প্রচ্ছদ শিল্পী, চিত্রকর বন্ধু ও দাদা তাপস চৌধুরীর অনুপ্রেরণা না থাকলে এই শরণম্ সংখ্যা হয়তো হতো না। সবশেষে বলি, মা সারদা দেবীর কৃপা হয়েছে বলেই তিনি আমায় দিয়ে এই কাজ করিয়েছেন। আপনারা নবকলেবর শরণম্ সংখ্যাটি কিনবেন ও পড়বেন । কলেজ স্ট্রিটে পাতিরাম, দে বুক স্টোর (দীপু) ও ধ্যানবিন্দুতে পাওয়া যাবে। আপনার এলাকার পত্রিকা বিক্রয় প্রতিনিধিকে বলবেন ওরা এনে দেবেন। পাঠক কিছুটা এগিয়ে এসে পত্রিকা কিনলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।


