আশিস কুমার ঘোষ, বদরহাট

যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্ম দিবস উপলক্ষে শ্রীরামকৃষ্ণ প্রেম বিহার হাবড়া শাখার উদ্যোগে আজ ১২ জানুয়ারী সোমবার সারাদিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিশেষ পূজা ও আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভক্তি সংগীত পরিবেশন করেন নিলয় শুভ্র ভট্টাচার্য, ধর্ম প্রসঙ্গে আলোচনা করেন শ্রীরামকৃষ্ণ প্রেম বিহারের আচার্য স্বামী সম্বুদ্ধানন্দ। শ্রুতি নাটক পরমপুরুষ পরিবেশন করেন কৃষ্টিপরিষদ কলকাতা। রচনা ও নির্দেশনায় ছিলেন প্রবীর ঘোষ। আশ্রমের অধ্যক্ষ স্বামী সেবাময়ানন্দ জানান, এদিন প্রায় ২০০০ নরনারায়ণের সেবা করার আয়োজন করা হয় এবং ২০০ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

120 Views