ওয়েব ডেস্ক : পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা না করে গোবরডাঙ্গা স্টেশন ও সংলগ্ন হাজার হাজার হকার-ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারা অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা ও মিছিল করল হকাররা। সেই সঙ্গে গোবরডাঙ্গা রেলস্টেশন ম্যানেজারকে গণ ডেপুটেশন দেয় তাঁরা। এদিন সিটুর নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিটুর নেতা কপিল ঘোষ, কৃষ্ণ চৌধুরী, গার্গী চট্টোপাধ্যায় প্রমুখ। গার্গী এদিন বলেন, মহিলা যাত্রীদের পাশে পাহারা হয়ে থাকে হকাররা। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যায়। আমরাও চাই স্টেশনের উন্নতি হোক। কিন্তু হকারদের জন্য বিকল্প ব্যবস্থাও হোক। দমদমে যেদিন রাতে হকার উচ্ছেদ হলো, দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেদিন হকারেরা কাঁদতে কাঁদতে বলছিল, মুখ্যমন্ত্রী কোথায়? ২০২৪ সালে হকার উচ্ছেদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী তার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেকথা উল্লেখ করে হকারদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কোথায়? সিটু নেত্রী দাবি করেন, ছয়টি জায়গায় উচ্ছেদ অভিযানকে আটকে দেওয়া সম্ভব হয়েছে৷ লড়াই করে এখানেও উচ্ছেদ অভিযানকে আটকে দিতে হবে।
8 Views

