ওয়েব ডেস্ক :

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মদিবস উদযাপিত হলো হাবড়ায়। আয়োজক মধ্যমগ্রাম খুলনা সমিতির হাবড়া শাখা। শনিবার বিকেলে হাবড়া গার্লস হাইস্কুলে সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আগমনী বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন সমিতির হাবড়া শাখার সভাপতি ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, হাবড়া পুরসভার উপপুরপ্রধান সিতাংশু দাস, খুলনা সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক তপন কুমার ঘোষ, এপিসি সম্মিলনীর সাধারণ সম্পাদক পিনাকপানি দত্ত,
অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনের প্রধান শিক্ষক ড. মনোজকুমার ঘোষ প্রমুখ। তারা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের বিভিন্ন দিককে তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন খুলনা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবদাস চট্টোপাধ্যায়।
সঞ্চালক ছিলেন হাবড়া শাখার কার্যকরী সভাপতি গোপীকান্ত চট্টোপাধ্যায়। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

173 Views