আশিস কুমার ঘোষ, হাবড়া

হাবরা গার্লস হাইস্কুলের পাশে চ্যাটার্জি বাড়ির তিন পুরুষের শ্যামাপুজা এবার ৯১ বছরে পদার্পণ করল। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দুর্গাদাস চ্যাটার্জী ১৯৩৫ সালে প্রথম এই পুজোর আয়োজন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনা জেলার রাড়ুলি গ্রামে তাদের বাস ছিল। ১৯৩৫ সালে তিনি চাকরি পাওয়ার পর শ্যামা মা তাকে স্বপ্নে দেখা দেন এবং চাকরি পাবার সুবাদে মায়ের আরাধনার আদেশ দেন। সেই থেকে চ্যাটার্জি বাড়িতে এই শ্যামা মায়ের আরাধনা চলছে। প্রায় ২০ বছর পর ১৯৫৫ সাল থেকে হিজলপুকুরের এই বাড়িতে নিয়মিত চলছে মাতৃ আরাধনা। দুর্গাদাস বাবুর জ্যেষ্ঠ পুত্র দেবদাস চ্যাটার্জি জানান, তাঁরা ছয় ভাই এবং তাদের সন্তান-সন্ততিরা বেশিরভাগই কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে বাস করেন। তবে পুজোর সময় সবাই একত্রিত হয়ে পুজোয় অংশগ্রহণ করেন। দু়’চারদিন কাটিয়ে আবার যে যার স্থানে ফিরে যান। শ্যামা প্রতিমাকে সাজাতে সোনার গহনা গড়া হয়েছে। এছাড়া নিয়ম করে প্রতিবছর এই পুজোয় পাঁঠা বলি দেওয়া হয়। দেবদাসবাবুর প্রতিবেশী-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই পুজোয় অংশগ্রহণ করেন।

152 Views