ওয়েব ডেস্ক : বেকার যুবক-যুবতীদের সামনে ৮০০-র থেকেও বেশি কাজের সুযোগ দেওয়ার লক্ষ্যে কর্মসংস্থানের হাট বসছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। আয়োজক হৃদয়ের কর্মশালা। অশোকনগর ৮ নং কালিবাড়ি মোড়ের কাছে কুন্ডু ভবনে আগামী ৭ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় শুরু এই হাটে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন বেকার যুবক-যুবতীরা। অটোমোবাইল, ব্যাঙ্কিং, হোটেল চেইন, বিপিওস, আইটি অ্যান্ড টেকনোলজি, রিটেল, ফিনান্স, এডুকেশন, ফার্মা, হ্যান্ডিক্রাফট-এর মতো ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। হৃদয়ের কর্মশালার পক্ষে এ খবর জানিয়েছেন সঞ্জয় দাস।

173 Views