আশিস কুমার ঘোষ, কলকাতা

ভ্রমণপিপাসু মানুষদের জন্য সুখবর। ১৩ জুন শুক্রবার থেকে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হলো বেঙ্গল ট্যুরিজম ফেস্ট-এর পর্যটন মেলা। ওইদিন প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন বিধায়ক অশোক দেব, ত্রিপুরা পর্যটনের অনিরুদ্ধ রায়, তামিলনাড়ু পর্যটনের সেলভারাজু তাঙ্গাভ্যালু, বোড়োল্যান্ড পর্যটনের ভূমারানি বর্গাবাড়ী, দিল্লি পর্যটনের যতীন চৌধুরী, অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গল-এর যুগ্ম সচিব স্বরূপ ভট্টাচার্য, তারক সাহা, সোমনাথ ঘোষাল প্রমুখ। প্রায় ৪০ টির বেশি ভ্রমণ সংস্থা ও হোটেল এই মেলায় অংশগ্রহণ করেছে। এই মেলা চলবে ১৫ জুন রবিবার পর্যন্ত।

248 Views