আশিস কুমার ঘোষ
হাবড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও প্রয়াত সিটু নেতা বাবুল দেবের ১১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে হাবড়া রেলওয়ে হকার্স ইউনিয়নের দপ্তরে বাবুল দেব স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে রবিবার আয়োজিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রী রমলা চক্রবর্তী, সিপিএম জেলা কমিটির নেতা বাবুল কর, প্রাক্তন কাউন্সিলর ঋজিনন্দন বিশ্বাস, জয়ন্ত রায় চৌধুরী, প্রসেনজিৎ দত্ত প্রমুখ। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই শিবিরে প্রায় ৪০ জন বামপন্থী কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।
219 Views


