আশিস কুমার ঘোষ
পুজোর আগেই বাজারে এলো পরিবেশ বান্ধব জুতো। পরিবেশ বান্ধব জুতো চালু করার উদ্যোগ মুর্শিদাবাদ জেলার সালার এক বাঙালি জুতো ব্যবসায়ীর। একদম গ্রাম থেকে উঠে আসা নবীন ব্যবসায়ী আমিরুল ইসলাম জুতোর জগতে বিপ্লব আনতে চান। সেই জন্যেই জুতোর সঙ্গে জড়িয়ে থাকা পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে ভাবনা চিন্তা। বাংলায় প্রথম পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত পিউ টেকনোলজির জুতোর সম্ভার নিয়ে হাজির বাঙালি পাদুকা ব্যবসায়ী। পারিবারিক জুতোর ব্যবসা। নিজেরাই তৈরি করেন।
দক্ষিণ ও পশ্চিম ভারতে এই প্রযুক্তিতে তৈরি জুতো বাজারে থাকলেও, বাংলায় ছিল না এতদিন। জানা গিয়েছে যে, এই জুতো তৈরির উপাদান ও উপকরণ আর পদ্ধতি জানতে আগ্রহী ভিন রাজ্যের প্রায় ১০০ জন ব্যবসায়ীও পরিবেশ বান্ধব জুতো বিক্রির আনুষ্ঠানিক সুচনায় যোগদান করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরুল ইসলাম জানান, সামনে পুজো আসছে। তারা প্লাস্টিকের বিরুদ্ধে। তাই পরিবেশের ক্ষতিকারক এবং স্বাস্থ্যের ক্ষতিকারক উপাদান জুতোর মধ্যে যাতে না থাকে, সেদিকে নজর দিয়েই এই নতুন প্রোডাক্ট তৈরি করছেন তারা। দামও সাধ্যের মতো রাখা হয়েছে। লক্ষ্য, সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারেন। পরিবেশবান্ধব এই জুতো ব্যবহার করতে এগিয়ে এসেছেন গ্ল্যামার জগতের মানুষও। টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী সুনন্দা চক্রবর্তী জানান, এই জুতো তিনি নিয়মিত ব্যবহার করছেন। পুজো ফ্যাশনেও প্রথম পছন্দ এই জুতো।
দুর্গাপুজোয় এমএল গোবোঙ্গো প্রাইভেট লিমিটেড (MLH Gobongo Pvt. Ltd)-এর জনপ্রিয় ব্র্যান্ড টপট্রাক (Toptrack) নিয়ে এসেছে অসাধারণ স্পেশাল স্কিম। এই স্কিমে বড় অর্ডারে মিলছে আকর্ষণীয় উপহারের সুযোগ। আর এই সুযোগ ৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সীমিত সময়ের জন্য প্রযোজ্য। ৭৫ কেস জুতা কিনলেই পাবেন একটি মোটোরোলা স্মার্টফোন, ১০০ কেসে পাবেন একটি ১৮৫ লিটার ডাবল ডোর রেফ্রিজারেটর, ২৫০ কেসে মিলবে একজনের থাইল্যান্ড ট্রিপ (৫ দিন ৪ রাত), ৪৫০ কেসে দু’জনের থাইল্যান্ড ট্রিপ, ৬০০ কেসে ৩ জনের থাইল্যান্ড ট্রিপ, ১০০০ কেসে পাবেন ৬ জনের সম্পূর্ণ খরচসহ থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। উপহার মিলবে অর্ডার সম্পন্ন ও যাচাইয়ের পরে। শর্তাবলী প্রযোজ্য। এই স্কিমে অংশ নিতে যোগাযোগ করুন আপনার কাছাকাছি টপট্রাক ডিস্ট্রিবিউটর বা এমএল গোবোঙ্গো প্রাইভেট লিমিটেট-এর সেলস ম্যানেজারের সঙ্গে।


