ওয়েব ডেস্ক : পঞ্চমীর দুপুরে ২৫ জন অসহায় বৃদ্ধার হাতে পুজো উপহার তুলে দিলো সিস্টার নিবেদিতা ফলোয়ার্স (এসএনএফ)। এদিন অশোকনগর পূর্বাচল সংঘ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই বৃদ্ধাদের হাতে বস্ত্র তুলে দেয় সিএনএফ। পাশাপাশি তাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করে। উল্লেখ্য, সিএনএফ সদস্যরা ২০১৭ সাল থেকে সবার পাশে থাকার চেষ্টা করে চলেছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে এবং কোভিড অতিমারির সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এসএনএফ। জানা গিয়েছে, শিবজ্ঞানে জীবসেবাই লক্ষ্য তাদের।
340 Views


