আশিস কুমার ঘোষ, কলকাতা

কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন বিভাগের সচিব সঞ্জীব চোপড়া পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে বসলেন। সোমবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের কার্যনির্বাহী অধিকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মনোজ কুমার গগৈ (অবসরপ্রাপ্ত), ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের বরিষ্ঠ আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে সচিব সঞ্জীব চোপড়া খাদ্যশস্য সংগ্রহ, মজুত এবং বিতরণের দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য-সহ খাদ্য ও গণবণ্টন বিভাগের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির বাস্তব রূপায়ণের অগ্রগতি খতিয়ে দেখেন। এই বৈঠকে নাগরিকদের সুবিধার জন্য সকল খাদ্য বণ্টন ও কল্যাণমূলক প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়নে ভারত সরকারের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়।

119 Views