আশিস কুমার ঘোষ, কলকাতা

গত ৩৫ বছরে প্রায় সাড়ে তিন কোটি দর্শক এসেছে নিক্কো পার্কে। সোমবার নিক্কো পার্কের ৩৫ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে একথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
এদিন এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বর্ষপূর্তি উদযাপন করল পূর্ব ভারতের সর্ববৃহৎ বিনোদন পার্ক নিক্কো পার্কস্ এণ্ড রিসর্টস লিমিটেড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, নিক্কো পার্কস্ এণ্ড রিসর্টস লিমিটেড এক্সিকিউটিভ প্রেসিডেন্ট রাহুল মিত্র, ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স এন্ড অপারেশনস্) সুমিত দত্ত, ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফিনান্সিয়াল অফিসার শুভ্রা দাস মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ইঞ্জিনিয়ারিং) শিবনাথ ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স এন্ড অ্যাকাউন্টস) অম্লান সেনগুপ্ত, জেনারেল ম্যানেজার (ফুড এন্ড বেভারেজ) মিন্টু সাহা, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) শম্ভু দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড ইভেন্টস) নীলাদ্রি গুপ্ত প্রমুখ। উল্লেখ্য, ১৯৯১ সালে তৈরি এই বিনোদন পার্ক। গত ৩৫ বছরে এই পার্কে এসেছেন প্রায় সাড়ে তিন কোটি দর্শক। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ভালোবাসা, বিনোদন ও নস্টালজিয়া উপভোগ করার জন্য সকলকে পার্কে আসার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে এদিন পার্কের মাসকট শেরুর জন্মদিনও পালন করা হয়। একটি বিশাল আকার কেক কাটা হয়। কর্তৃপক্ষ জানান, তাদের ৩৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ২০ নভেম্বর পর্যন্ত কাঠের রোলার কোস্টার সাইক্লোন রাইডে বিনামূল্যে প্রবেশাধিকার থাকবে।

169 Views