আশিস কুমার ঘোষ, কলকাতা
সমাজ যত ডিজিটালাইজড হচ্ছে সাইবার দুনিয়ার মধ্যে প্রবেশ করছে, সমাজে সাইবার জালিয়াতির প্রকোপ ততই বেড়ে চলেছে। এইসব জালিয়াতি রুখতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে একটি তথ্য সমৃদ্ধ বই প্রকাশিত হলো ৩১ অক্টোবর শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে। বইটির লেখক সুশোভন মুখার্জী। মানুষ কিভাবে প্রতারকদের থেকে সাবধান হবেন, সচেতন হবেন, জালিয়াতির শিকার হলে কিভাবে তার মোকাবেলা করবেন, বইটিতে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। ‘সাইবার সিকিউরিটি এ টু জেড’ ইংরেজিতে লেখা এই বইটির প্রকাশক প্রাইম ইনফোসার্ভ প্রাইভেট লিমিটেড। সহযোগিতায় রয়েছে ইন্দাস নেট টেকনোলজিস্ এবং ইনফোসেক ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরি কিশোর কুসুমকার, এডিশনাল ডিজি কোস্টাল সিকিউরিটি পশ্চিমবঙ্গ পুলিশ, সঞ্জয় কুমার দাস অতিরিক্ত সচিব বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং বিশিষ্ট লেখক-সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী। লেখক জানান, ভবিষ্যতে এই বইটি বাংলা-সহ অন্যান্য ভাষায় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।


