আশিস কুমার ঘোষ, কলকাতা

অগ্নিযুগের বিপ্লবী ও দামাল প্রেমিক উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবনের অজানা কাহিনী ও তৎকালীন উত্তাল বাংলা নিয়ে সুলেখিকা দেবারতি মুখোপাধ্যায় এর অসামান্য প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ ‘উল্লাসকর’ প্রকাশিত হলো ঐতিহ্যবাহী টাউন হলে। ৮ নভেম্বর শনিবার বিকেলে দেব প্রকাশনের থেকে প্রকাশিত এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী উল্লাসকর দত্তের ভ্রাতৃষ্পৌত্র কৌশিক দত্তগুপ্ত ও সমাজসেবী নন্দিনী মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। জনাকীর্ণ এই অনুষ্ঠানে ছিল ভাব গম্ভীর আলোচনা ও পাঠকদের প্রশ্নোত্তর পর্ব। উল্লেখ্য সুলেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের প্রকাশিত কুড়িটিরও বেশি গ্রন্থ পাঠকদের মনে ভীষণ সারা জাগিয়েছে। তৈরি হয়েছে দেবারতি ফ্যান ক্লাব।

147 Views