ওয়েব ডেস্ক : আজ রবিবার বিকেলে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১১ নং ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক সভায় গঠিত হল স্বপন চন্দ স্মৃতি রক্ষা কমিটি। প্রয়াত স্বপন চন্দের ভাই তপন চন্দের আহ্বানে এদিন এই সভায় হাজির হয়েছিলেন স্বজনবান্ধবরা-সহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ। সভার শুরুতে প্রাক্তন পুরপ্রধান পরিষদ সদস্য অনুপ রায় বলেন, ১১ আগস্ট ২০২৫ এক দুর্ঘটনায় প্রিয় মানুষ স্বপন চন্দ (লাল্টু)-র মৃত্যু হয়। এই মৃত্যু মেনে নিতে পারিনি, মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জন্য লাল্টুর কর্মকাণ্ডের নানাদিক উল্লেখ করেন তিনি। আহ্বায়ক তপন চন্দের অনুমতি নিয়ে সভা পরিচালনা করেন অনুপ রায়। বক্তব্য রাখেন হাবড়া ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার (গুপী), দীপক কর, কিরণ চ্যাটার্জি, অসীম সাহা, দেবব্রত চক্রবর্তী এবং স্বপন চন্দের সহকর্মী সুকান্ত দাস। বক্তাদের মধ্য থেকে স্বপন চন্দের স্মৃতিতে গরীব পড়ুয়াদের জন্য বুক ব্যাঙ্ক, দুস্থদের জন্য মেডিসিন ব্যাঙ্ক, লাইব্রেরি ও স্বপন চন্দ সরণি করার প্রস্তাব আসে। এরপর স্মৃতি রক্ষা কমিটি গঠন করা হয়। অনুপ রায় জানান, স্বপন চন্দ স্মৃতি রক্ষা কমিটি তাঁর মৃত্যুদিন পালন করবে। সেদিন স্বপন চন্দের আবক্ষমূর্তি বসানো হবে ও একটি গ্রন্থ প্রকাশিত হবে। উল্লেখ্য, এই সভায় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজল রায়।

188 Views