ওয়েব ডেস্ক : প্রয়াত চিত্রশিল্পী, শিক্ষক সুশান্ত চন্দ্র ঘোষ স্মরণে আয়োজিত সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে অশোকনগরের নৈঋতা দাস। সুশান্ত চন্দ্র ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ও মধ্যমগ্রাম মন্তেসরি টিচার্স ট্রেনিং কলেজ (এম.এম.টি.সি)-এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার মধ্যমগ্রামে এম.এম.টি.সি প্রাঙ্গণে আয়োজিত হয় সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। ৪০ জন শিশু ও কিশোর চিত্রশিল্পীর ছবি এই প্রতিযোগিতায় ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এর মধ্যে অশোকনগরের নৈঋতা দাস প্রথম, অরাত্রিকা দাস তৃতীয় এবং মধ্যমগ্রামের সৌরদ্বীপ সরকার দ্বিতীয় হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে সুশান্ত চন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কার (স্মারক, মেডেল এবং শংসাপত্র) দেওয়া হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় সুশান্ত চন্দ্র ঘোষ স্মৃতি পুরস্কার (মেডেল ও শংসাপত্র)। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিতা সরকার, শোভনলাল মৈত্র, আগমনী বন্দ্যোপাধ্যায়, সোমক ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, ইন্দ্রাণী চ্যাটার্জি, চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, পার্থ মিত্র, অরিজিৎ অধিকারী, দিলীপ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন শান্তনু চ্যাটার্জি।
92 Views


